জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা নিবরস সরকারকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে গ্রামের বাড়িতে সমাহিত করা হয়েছে। গতকাল সকাল ৯টায় তাঁর নিজ গ্রাম ফেনারবাঁক ইউনিয়নের বিনাজোড়ায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। তিনি রবিবার রাত ৯টায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। তিন ভাইয়ের মধ্যে সবার বড় নিবরস বিনাজোড়া গ্রামের মৃত বিপিন সরকারের ছেলে।
তিনি হাফলং ক্যান্টনমেন্টে প্রায় দেড় মাস ট্রেনিং শেষে বেঙ্গল লিবারেশন ফ্রন্টের (মুজিব বাহিনী) অধীনে যুদ্ধে অংশগ্রহণ করেন। তখন ভারতের কেড়াপাড়া হোল্ডিং ক্যাম্পে বর্তমান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এর সাথেও তার সাক্ষাত হয়। অস্ত্র লুকিয়ে রাখার বিভিন্ন বাধ্য-বাধকতা মাথায় রেখে অনেকটা নির্জনে পরিচালনা করেছেন যুদ্ধ সমর্পিত সব দায়িত্ব। তিনি ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের পূর্ব মুহূর্ত পর্যন্ত ছিলেন যুদ্ধমাঠে। তাঁর লাল মুক্তি বার্তা নং-০৫০২০৭০১৮৪, গেজেট নং-২৭৪৩।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা অমিত প-িত, পুলিশ প্রশাসনের পক্ষে এসআই নূরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স। এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম কলমদর, সাবেক দপ্তর সম্পাদক আলতাফ আলী, আব্দুল হক, অনীল পুরকায়স্থ, কবীন্দ্র সরকার, প্রবীর পুরকায়স্থ, জয় সেন সরকার, কালী কুমার দাস ও ননী গোপাল তালুকদার।