মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে জামালগঞ্জ উপজেলায় হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। সোমবার সকালে জামালগঞ্জ উপজেলা পরিষদের সামনে হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক সাবেক উপজেলা
পরিষদের চেয়ারম্যান ইউসুফ আল আজাদের সভাপতিত্বে ও সদস্য সচিব অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, যুগ্ম সচিব প্রদীপ কুমার মজুমদার, ওয়ালী উল্লাহ সরকার, আহবায়ক কমিটির সদস্য শ্রীকান্ত তালুকদার, পংকজ পাল চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা আরকান রাজ্যে মায়ানমার সরকার কর্তৃক রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশ সরকারসহ সকল রাষ্ট্রের প্রতি আহবান জানান। পাশাপাশি বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের সকল ধরনের সহযোগিতা করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
(সংবাদ বিজ্ঞপ্তি)