জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নে র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। রবিবার সকালে ইউনিয়নের মাতারগাও ও রাজাপুর গ্রামে পৃথক পৃথক ভাবে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার শক্তিশালী করনে তৃণমূল পর্যায়ে গণ সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে র্যালিটি গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য দিপক কুমার তালুকদার।
নারী নেত্রী পলি রানী তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র তালুকদার, শিক্ষক পাপড়ী রানী তালুকদার, গন্যমান্য শৈলেন্দ্র তালুকদার, ত্রানেশ তালুকদার, সাগর তালুকদার, নারী নেত্রী কমলা রানী, গৃহীনী সন্ধ্যা রানী, মায়া রানী, ডলি রানী, সবুজ, গৌরাঙ্গ তালুকদার,সাইফ উল্লাহ প্রমূখ। অনুষ্ঠানে ছাত্র শিক্ষক, কৃষক, জনতা সহ বিভিন্ন পেশাজীবী অংশগ্রহণ করেন।