জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে আলেম-ওলামা ও সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শান্তি-সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামালগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদার, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আব্দুল আলীম বকুল। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য সম্ভু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, সাংবাদিক মো. মহসিন কবীর, মাওলানা আলী আকবর, মাওলানা আব্দুল আউয়াল প্রমুখ।
এছাড়া এতে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, সাচনা বাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আতাউর রহমান, হাফেজ মাওলানা নূর উদ্দিন, মাওলানা শরফুল বাশার, মাওলানা আবুল কালাম জাকারিয়া, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমদ, হাফিজ মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক অজিত কুমার রায়, জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন রায়, জামালগঞ্জ সদর ইউনিয়ন সভাপতি শৈলেন্দ্র চন্দ্র দেবনাথ, সাচনা বাজার ইউনিয়ন সাধারণ সম্পাদক বিমল চন্দ্র দাস প্রমুখ।
বক্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাস ইসলাম সমর্থন করে না। এটা যারা করে তাদের কোন ধর্ম নেই। এরা দুষ্কৃতকারী শক্তি। এই শক্তি হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার প্রচেষ্টা চালাচ্ছে। অতীতে এ উপজেলায় আমাদের পূর্বপুরুষেরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন। আমরা যদি তাদের পথ অনুসরণ করি তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মও তা অনুসরণ করবে, আমাদের স্মরণ করবে। অতীতের ধারাবাহিকতা রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে সম্প্রীতি রক্ষায় কাজ করে যাব।