- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শামীম’র মতবিনিময় সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার সাচনা বাজার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্টিত হয়। সাচনা বাজার ইউনিয়নের সচেতন জনগণের উদ্যোগে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা গয়াচাঁন বিশ্বাস। ইউপি সচিব প্রদীপ কুমার রায়’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম।   
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আজির উদ্দিন, মিজবাহ, জয়নাল আবেদীন, হেলাল উদ্দিন, আহম্মেদ গণি, নারী নেত্রী মনোয়ারা বেগম, নিগার সুলতানা, আয়শা বেগম, দিপা রানী পাল প্রমুখ।
প্রধান অতিথি রেজাউল করিম শামীম বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে হবে। জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যদি আমাকে সুনামগঞ্জ-১ আসনের প্রার্থী মনোনীত করলে এই আসন তাকে উপহার দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাব।

  • [১]