জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা নিজাম উদ্দিনের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শোকসভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার। প্রাক্তন ছাত্র কংকন সরকারের সঞ্চালনায় শুরুতেই বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রভাংশু তালুকদার বিপ্টু।
বিশেষ অতিথি
হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার পুরকায়স্থ, ফতেপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শীতেশ চন্দ্র মজুমদার, সিনিয়র অবসরপ্রাপ্ত শিক্ষক শ্রীচরন পুরকায়স্থ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি ও বিদ্যুৎসাহী সদস্য অঞ্জন পুরকায়স্থ, বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক দানবেন্দ্র তালুকদার দিপু, রাজাপুর জামে মসজিদের ঈমাম মাও. নজরুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক আফাজ উদ্দিন, কামনাশীষ তালুকদার, বাদল চন্দ্র হাজরা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শংকর সমাজপ্রতি, প্রীতেষ তালুকদার, অতুল চন্দ্র তালুকদার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, প্রাক্তন ছাত্র রাশেন্দ্র মোহন তালুকদার, মিটুন সরকার, বাপ্পী রানী তালুকদার, নিখচন পুরকায়স্থ, প্রশান্ত তালুকদার, খোকন সরকার, শিক্ষার্থী অপূর্ব তালুকদার, রতœা মণি, সৈকত তালুকদার প্রমূখ।
শোক সভায় বক্তারা বলেন, ‘মরহুম কাজী মাও. নিজাম উদ্দিনের মৃত্যুতে আমরা শোকাহত। বিদ্যালয়ের এই অপূরণীয় ক্ষতি পূরণ হওয়ার নয়।’ শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার আত্মার শান্তি জন্য প্রার্থনা করা হয়। শোক সভার আয়োজক শিক্ষার্থীদের পক্ষ থেকে সভায় উপস্থিত অতিথিগণ প্রয়াত শিক্ষক মাও. নিজাম উদ্দিনের সন্তানের হাতে একটি স্মারক তুলে দেন।