জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা অডিটরিয়ামে আনুষ্ঠানিক ভাবে টিফিন বক্স বিতরণ করা হয়। বিতরণ কালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ, জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, কাশিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক, গণমাধ্যমকর্মী আব্দুল আহাদ, সাইফ উল্লাহ, মো. আখতারুজ্জামান তালুকদার, শাহীন আলম, ইউপি সদস্যগণ, সদর ইউপি’র উদ্যেক্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন ।