- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শিক্ষার মনোন্নয়নে মতবিনিময় সভা

জামালগঞ্জ সংবাদদাতা
জামালগঞ্জে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষার্থীদের মননশীল ক্ষেত্রকে আরও সমৃদ্ধ করা এবং ঝরে পড়া রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে বেহেলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ও পরিষদের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার।
অতিরিক্ত ইউপি সচিব মো. নূরুল আমিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বি জাহান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নির্মাল্য কান্তি রায় সসীম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন হরিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল কান্তি রায়, আব্দুল ওয়াহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রুহুল তালুকদার, হাওড়িয়া আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান মিয়া। সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]