- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

জামালগঞ্জ অফিস
শিক্ষার মান উন্নয়নে জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাচনাবাজার ইউনিয়নের সকল শিক্ষকদের আয়োজনে পরিষদের হল রুমে সভায় সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শামীম।  মতবিনিময় সভায় প্রধান অতিখি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) আইনুর রহমান পান্না। প্রধান শিক্ষক রুহুল আলম ও সেবক তালুকদারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা আহমেদ পলি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আলম ভুইয়া, সহকারী শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, সাচনাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণতোষ ঘোষ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রইছুজ্জামান। বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির হাজী এনামুল হক, জয়নাল আবেদীন, শিক্ষক প্রতিনিধি আশরাফ আলী, সিন্ধু ভূষণ তালুকদার খেয়াজুল ইসলাম, আবুল লেইছ, হামিদা খাতুন, মকবুল হোসেন, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার। মতবিনিময় সভায় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সাচনাবাজার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের সদস্য ও সদস্যাগণ উপস্থিত ছিলেন।

  • [১]