- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে বেসরকারী সামাজিক সংগঠন উন্নয়ন সংস্থা হেলপিং হিউম্যানেটি নিজস্ব উদ্যেগ ৫ শতাধিক অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদেরকে কম্বল ও খাদ্য বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর ফুটবল খেলার মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ওমর আলীর সভাপতিত্বে সমাজ কর্মী সোলেমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন ফেনারবাঁক ইউনিয়নের চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নজরুল মোস্তাফা, সিলেট সেক্টরের ম্যানেজার সুফিয়ান সিলেট মহানগর হৃদয় ৭১ ফাউন্ডেশন সভাপতি জামিল আহমেদ চৌধুরী।

  • [১]