- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শেষ মুহূর্তে নৌকার পক্ষে প্রচারণা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে নৌকা প্রতীকের পক্ষে শেষ মুহূর্তে জমজমাট প্রচার প্রচারণা হয়েছে। উপজেলার ৪টি ইঊনিয়নের দলীয় চেয়ারম্যান প্রার্থীদের উপজেলা আ.লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা দল বেধে পৃথক পৃথক ভাবে প্রচারণায় অংশ নেন। গত বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা আ. লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন ফেনারবাঁকের দলীয় প্রার্থী করুনা সিন্ধু তালুকদারের পক্ষে সুজাতপুর, ভুতিয়ারপুর গ্রামের বিভিন্ন পাড়ায় উঠান বৈঠক ও প্রচারণায় অংশ নেন। এসময় দলীয় নেতা মকবুল হোসেন, মানিক মিয়া, ইকবাল হোসেন, শামীম আহমদ সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সাচনা বাজারে ইউনিয়নের রক্তির পশ্চিম পাড়ের কয়েকটি গ্রামে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ওর্য়াডে নৌকার পক্ষে প্রচারণায় অংশ নেন। স্থানীয় ভীমখালী ইউনিয়নের লাল বাজার ও কারেন্টের বাজারে প্রচারণা শেষে পথ সভা
করেন দলীয় নেতা কর্মীরা। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির,দলীয় নেতা আব্দুল মোছাব্বির, শাহীন আলম, মনির হোসেন, নূর হোসেন, আবুল কালাম, মালু মিয়া, আবুল খায়ের, জিয়াউর রহমান সহ দলীয় নেতারা অংশ নেন। সকাল থেকে বেহেলীর দলীয় নেতাকর্মীদের নিয়ে হাওর পাড়ের বিভিন্ন গ্রামে প্রচারণা করেন উপজেলা আ. লীগের সহ সভাপতি দিজেন্দ্র লাল দাস, অসিত রায় চৌধুরী, ইউনিয়ন সভাপতি নির্মাল্য কান্তি রায় শসীম, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, জাহাঙ্গীর হোসেনসহ ইউনিয়ন ও বিভিন্ন ওর্য়াডের দলীয় নেতাকর্মীরা।   

  • [১]