জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের শোক সভা পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাচনা বাজারস্থ আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক এম নবী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ সদস্য আব্দুল মুকিত চৌধুরী, সহ সভাপতি দ্বিজেন্দ্র লাল দাস, স্বপন কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী আশরাফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অসিত চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক জহিরুল ইসলাম তালুকদার, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল হক, আওয়ামী লীগ নেতা আসাদ আল আজাদ, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. রজব আলী, মো. ওয়ালী উল্লাহ সরকার, মো. সেলিম আহমদ, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, দপ্তর সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, যুব ও ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, সদস্য মো. মানিক মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক তালুকদার, সাচনা বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন, জেলা আওয়ামী যুবলীগ সদস্য আবুল আজাদ, সাচনা বাজার বনিক সমিতির সদস্য আলাই মিয়া, মো. শহীদুল ইসলাম, দুলাল মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনফর আলী টুকুসহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা প্রয়াত ইউসুফ আল আজাদকে গণমানুষের অসাম্প্রদায়িক নেতা উল্লেখ করে বলেন, তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সবাইকে একদিন মরতে হবে। আসুন প্রয়াত ইউসুফ আল আজাদের শোক সভা পালনে আমরা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করি। যেন আমরা সকলে সমবেত হয়ে প্রয়াত আত্মার শান্তি কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে পারি।