জামালগঞ্জে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব তিথি ও শ্রীকৃষ্ণচৈতন্য সেবা সংঘের সপ্তম বার্ষিক স্মরণ মহা মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। শুত্রবার উপজেলার সাচনা বাজারের চৌধুরী বাড়ির দুর্গা মন্দির প্রাঙ্গণে সংগঠনের জামালগঞ্জ ও বিশ^ম্ভরপুর অঞ্চলের পরিচালনায় এই উৎসব অনুষ্ঠিত হয়।
সকাল ৭টায় হরিধ্বনি ও শঙ্খ ধ্বনির মাধ্যমে বিগ্রহ স্থাপন, পূজা অর্চনা, সকাল ৮টায় শ্রীমদ্ভগবদ গীতা পাঠ, সকাল ১০টায় সংকীর্ত্তন শোভাযাত্রা, বেলা ১১টায় শ্রীশ্রী চৈতন্য চরিতামৃত পাঠ অনুষ্ঠিত হয়।
এদিকে দুপুর ১২টায় ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রীকৃষ্ণ চৈতন্য সেবাসংঘের সাধারণ সম্পাদক শ্যামসুন্দর দে রাধেশ্যাম। আলোচনায় অংশগ্রহণ করেন জামালগঞ্জ মহানাম সেবাসংঘের সভাপতি বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সংগঠনের জামালগঞ্জ ও বিশ^ম্ভরপুর অঞ্চলের সহসভাপতি হেমেন্দ্র চন্দ্র দাস, সম্পাদক চয়ন সেনাপতি, সম্মানীত সদস্য কৃষ্ণ কমল দাশ, সুনামগঞ্জ কৃষ্ণ অনুরাগী জাগ্রত যুবক সংঘের সদস্য শিপন দে।
প্রেসবিজ্ঞপ্তি