- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে শ্রী শ্রী গোপাল জিউ আখরার কমিটি গঠন

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের সাচনা গ্রামের শ্রীশ্রী গোপাল জিউ আখরার ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে শ্রীশ্রী গোপাল জিউ আখরায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্নেন্দু ঘোষ চৌধুরীর সভাপত্তিত্বে ও মনি রায়ের সঞ্চালনায় সর্বসম্মতিক্রমে বিশ^জিত রায় কে সভাপতি ও প্রদীপ পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে অন্যান্য পদে সহ সভাপতি রুনু বণিক ও দিব্যেন্দু ঘোষ চৌধুরী সহ সাধারণ সম্পাদক ভজন পাল, জ্যোতির্ময় রায়, সাংগঠনিক সম্পাদক অলক বণিক, সহ—সাংগঠনিক সম্পাদক স্বপন দাস, প্রচার সম্পাদক, মুকুল রায়, অর্থ সম্পাদক উত্তম পাল ও অমৃত বণিক।

  • [১]