- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে সামাজিক নিরাপত্তায় প্রশিক্ষণ কর্মশালা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ইউপিচেয়ারম্যান ও সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে এস.এম.এস.পি প্রকল্প (ডিডিএম) এর আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সংরক্ষিত ভাইস চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু। মো: হারুন অর-রশিদ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মু:রশিদ আহম্মদ, সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, ভীমখালী ইউপি চেয়ারম্যান মো: দুলাল মিয়া, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, জামালগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান কামরুল ইসলাম, ট্যাগ অফিসার মীর আব্দুল্লাহ্ আল মামুন, কামরুল ইসলাম, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, প্রচার সম্পাদক দিল আহমেদ, নারী সদস্যা শারমীন সুলতানা প্রমুখ।

  • [১]