- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে সামাজিক সুরক্ষা বিষয়ক অনুষ্ঠান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় ঢাকা আহছানিয়া মিশনের এস এস পি পি প্রকল্পের সহযোগিতায় সামাজিক সুরক্ষা বিষয়ক ২ দিন ব্যাপী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ২৭ মার্চ  জামালগঞ্জ সামাজিক সুরক্ষা ফোরামের সভাপতি গুল আহমদ এই মেলার উদ্বোধন ও সভাপতিত্ব করেন। জামালগঞ্জের সুরক্ষা ফোরামের ইউনিয়ন সহায়ক মো. রনজু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালগঞ্জ ডিগ্রি কলেজ উপাধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বিন বারী, প্রভাষক মীর মোর্শারফ হোসেন, ফেনারবাক ইউপি চেয়ারম্যান করুণা সিন্দু তালুকদার, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, প্রকল্প সমন্বয়কারী মো: আশরাফুল আলম, প্রজেক্ট অফিসার আশরাফুল ইসলাম, জেছিস টিপিংপয়েন্ট প্রকল্পের ম্যানেজার রুকন উদ্দিন আহমদ। মঞ্চে উপস্থিত ছিলেন, ঢাকা আহছানিয়া মিশনের জামালগঞ্জের সদস্য কবিরঞ্জন দাস, সদর ইউপি সদস্য মো: আরজু মিয়া, মনির হোসেন, ফেনারবাক ইউপি সদস্য কারী আব্দুর রহিম, আবুল কালাম আজাদ প্রমুখ।
বক্তারা বলেন, ৩ বছর যাবৎ ঢাকা আহছানিয়া মিশন জামালগঞ্জ উপজেলার ৫ টি ইউনিয়নের সামাজিক সুরক্ষা বিনির্মানে প্রতিবন্ধি, বিধবা, স্বামী পরিতক্তা, বয়স্ক ভাতা, ভিজিডি, ভিজিএফ, অতি দরিদ্রদের কর্মসৃজন কর্মসূচি, টেষ্ট রিলিফ, উপবৃত্তি কর্মসূচি, প্রাথমিক শিক্ষা উপবৃত্তি ও মাতৃকালীন ভাতা উত্তোলনে প্রকৃত অধিকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষে ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় করে প্রায় ৩৪ হাজার উপকার ভোগীদের মধ্যে কাজ করেছে।
২ দিন ব্যাপী কর্মসূচির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: তোফাজ্জল হোসেন চৌধুরী, জামালগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, জেলা সদর হাসপাতাল কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ, জেলা সমাজ সেবা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো: আলী নুর প্রমুখ।
পরে নৃত্যানুষ্ঠান, গান ও ‘আগের দিন বাঘে খাইছে’ সামাজিক নাটক মঞ্চস্থ হয়।

  • [১]