- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে সার বীজ মনিটরিং কমিটির সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা কৃষি বিভাগের আয়োজনে সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সার বীজ মনিটরিং কমিটির সভাপতি তাসলিমা আহমেদ পলি।
উপজেলা কৃষি কর্মকর্তা ও সার বীজ মনিটরিং কমিটির   সদস্য সচিব ড.সাফায়েত আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার,ভীমখালী ইউপি চেযারম্যান দুলাল মিয়া,উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা কামরুল হাসান,কমিটির সদস্য ও গণমাধ্যমকর্মী আকবর হোসেন, বিসিআইসির ৬ জন সার ডিলার,১৫ জন খুচরা সার ডিলার,সহ বিভিন্ন ইউনিয়নের বীজ ডিলাররা উপস্থিত ছিলেন।
সভায় থেকে জানানো হয় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিকেজি ইউরিয়া সার ১৬ টাকা করে বিক্রি করা হবে। পাশাপাশি ব্রি-২৮,২৯,৩০ জাতের ধানের বীজ প্রতি বস্তা ৩৫০ টাকা করে বিক্রি করতে হবে। কৃত্রিম সংকটসহ বাড়তি দামে সার বীজ বিক্রি করলে ডিলার বাতিল সহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সভায় জানানো হয়।

  • [১]