জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলার সুরমা নদী থেকে মো. স¤্রাট (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। সে উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের মুসলিম কদমতলী গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। সোমবার বিকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা যায়, গত শনিবার দুপুরে শিশুটি তার চাচার সাথে গোসল করতে গিয়ে সুরমা নদীতে ডুবে যায়। তার আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এবং জাল ফেলেও তার কোন সন্ধান মেলেনি। সোমবার বিকালে ওই শিশুটির লাশ ভেসে উঠতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ ও এলাকাবাসী লাশ উদ্ধার করে। জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।