জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার সদস্য সচিব লুৎফুল্লাহিল শাফির পরিচালনায় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও জামালগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেয়। প্রতিযোগিতায় ৮ বিষয়বস্তুর উপর ৫টিতে জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা প্রথম হন। অনুষ্ঠানে জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই, ডিগ্রি কলেজের প্রভাষক মুজিবুর রহমান, পংকজ বর্মন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।