- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণে সভা

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালীকরণে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ হল রুমে দি হাঙ্গার প্রজেক্ট’র আয়োজনে এই সভা অনুিষ্ঠত হয়।
সভায় সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক এম এ নবী হোসেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিছবাহ উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হক আফিন্দী, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, মহিলা পরিষদের সভানেত্রী শেখ আয়শা বেগম, সাধারণ সম্পাদক দিপশ্রী তালুকদার, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক ও ভীমখালী ইউপি চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ ও ওয়ালী উল্লাহ সরকার, জহিরুল হক তালুকদার, নারী নেত্রী খালেদা আক্তার, শিল্পকলা’র সাধারণ সম্পাদক জামিল আহম্মেদ জুয়েল, সংগঠক আলী আক্কাস মুরাদ, প্রজেক্টের সমন্বয়কারী তুহিন আলম, কুদরত পাশা, সাইফ উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোহাম্মাদ আলী, নুরুল হক আফিন্দী ও আব্দুল মন্নান তালুকদারকে নিয়ে ৩ সদস্য এ্যাম্বেসেডর ও মিছবাহ উদ্দিনকে কো-অডিনেটর নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।

  • [১]