জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ইউনিয়ন পরিষদের হিসাবরক্ষণ, নিরীক্ষা এবং রির্পোটিং ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম।
স্থানীয় সুশাসন কর্মসুচী শরীক-৩ প্রকল্পের আয়োজনে, উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও
সচিববৃন্দের অংশগ্রহণে প্রশিক্ষণে মূল বক্তব্য উপস্থাপন করেন বেসরকারী সংস্থা শরীকের উপজেলা প্রকল্প ব্যবস্থাপক সৌরভ কান্তি রায়।
এসময় ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুনা সিন্ধু তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার, ভীমখালী ইউপি চেযারম্যান দুলাল মিয়া, উজেলার বেহেলী,সাচনা বাজার, ফেনারবাঁক, ভীমখালী ও জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সচিবগণ, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন, শরীক প্রকল্পের শৈলেন্দ্র পুরকায়স্থ প্রমুখ উপস্থিত ছিলেন।