- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত

জামালগঞ্জ অফিস
জামালগঞ্জে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার করলেন গ্রামবাসী। শনিবার দিনব্যাপী ফেনারবাঁক ইউনিয়নের লক্ষীপুর কবর স্থানের পূর্বে মেইন সড়ক হতে লক্ষীপুর (চাটনী পাড়া) পর্যন্ত মেরামত করা হয়।
এ রাস্তা দিয়ে লক্ষীপুর, কামারগাঁও, কাশিপুর, কটরাপাড়া, হকিয়ার ডুকি পাড়ার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। সড়কটি দীর্ঘ দিন সংস্কার না করায় গত বন্যা ও ঢলের পানিতে বিভিন্ন স্থানে ভেঙে যায়। জনদুর্ভোগে পড়েন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ করে জানান, দীর্ঘ দিন ধরে সড়কটি মেরামতের কোনো উদ্যোগ নেননি জনপ্রতিনিধিরা। চলাচলের আর কোন বিকল্প সড়ক না থাকায় গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে মেরামত কাজ শুরু করেন।
ব্যবসায়ী মুশাহিদ জানান, আমরা খুব অবহেলিত। আমাদের খোঁজখবর
কেউ নেয় না। জনপ্রতিনিধিদের কাছে বার বার গেলেও তারা কোন গুরুত্ব দেন না। তাই এলাকার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সড়ক মেরামতের কাজ শুরু করেছি।

  • [১]