- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের বর্ধিত সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে সাচনা বাজারের দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে ভারপ্রাপ্ত সভাপতি আনফর আলীর সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব চৌধুরী। সাধারণ সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি মাসুক আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, লাভলু আহমেদ,  
সুনামগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আবুল হোসেন,সদর কমিটির যুগ্ম আহবায়ক শিবলু চৌধুরী, রুবেল আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের সাংগঠনিক সম্পাদক মজিদুর রহমান।
বর্ধিত সভা শেষে ইফতার মাহফিলে জেলা আ. লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম, উপজেলা আ.লীগের সভাপতি মোহাম্মদ আলী, থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান, সহ-সভাপতি স্বপন রায়, সাংস্কৃতিক সম্পাদক ও সদর ইউনিয়নের দলীয় প্রার্থী জামিল আহমদ জুয়েল, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক ফারুক আহমদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল খালেক, ক্রীড়া সম্পাদক শহীদুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু আলা রনি, যুবলীগের আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মনির হোসেন, নজরুল ইসলাম, কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ, আলমগীর কবির, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, তানভীর আহমদ, গোলাম হাসান আফিন্দি তাপস, শামীম আহমদ, শাহীন আলম, রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় সাংগঠনিক সম্পাদক রতœ ভট্টাচার্যের পরির্বতে আল আমিনকে কো-অপ্ট করা হয়েছে।

  • [১]