আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে স্লুইসগেইটের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। শুক্রবার বিকেলে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দুর্লভপুর গ্রামের ছনুয়ার হাওরপাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন কৃষক প্রতিনিধি মুকবুল আফিন্দী, আবু তাহের জহুর মিয়া, তাজুল ইসলাম, ফুল মাহমুদ, শেখ রাসেল স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি আলী হোসেন রাজা, কৃষক আব্দুর রউফ, আব্দুল নুর, মুখলেছ মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া তাং, রজব আলী, সোনামিয়া, আলী হোসেন, কয়েছ আফেন্দী, নাঈম, আকবর, শহীদ, শওকত মিয়া, তাজু মিয়া, করম আলী প্রমুখ।
বক্তারা বলেন, সাচনাবাজার ইউনিয়নের একমাত্র হাওর ছনুয়ার হাওর। এই হাওরে পানি নিষ্কাশনের জন্য সুইচগ্লেইট অত্যন্ত জরুরী। এই হাওরের আবাদী জমির সাথে দুর্লভপুর, ফতেপুর, মফিজনগর, পলক, সাচনাবাজার, শেরমস্তপুর, কান্দাগাও, নজাতপুর, পুকড়াপরশী সহ প্রায় ১২টি গ্রামের মানুষ জড়িত । হাওরের ফসল রক্ষায় তারা স্লুইসগেট নির্মাণের দাবি জানান।