জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে হোমিওপ্যাথ চিকিৎসার জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিমেন এর ২৬৭তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় সাচনা বাজারস্থ অস্থায়ী কার্যালয় মুকুল হোমিও হলে জামালগঞ্জ উপজেলা হোমিও পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা হোমিও পরিষদের সভাপতি ডা. পিসি সরকার। আলোচনা সভার শুরুতে পবিত্র গীতা পাঠ করেন ডা. জান্টু চন্দ্র চন্দ। পরে মহাত্মা স্যামুয়েল হ্যানিমেনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
ডা. বিষ্ণুপদ সূত্রধরের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পরিষদের সাধারণ সম্পাদক ডা. অসীম চন্দ্র সরকার, গুরুধন চন্দ্র চন্দ, ডা. সজীব চন্দ্র পাল, সুজিত মোহন দাস। এছাড়া আরও উপস্থিত ছিলেন, হোমিও চিকিৎসক শৈলেন পুরকায়স্থ, বিমল হালদার, ডা. অজয় দেবনাথ প্রমুখ।
আলোচনা সভায় হোমিও চিকিৎসার জনক মহাত্মা স্যামুয়েল হ্যানিমেনের জীবনী সম্পর্কে আলোকপাত করা হয়।