জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামীকে আটক করেছে জামালগঞ্জ থানা পুলিশ। গত বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই আব্দুল ওয়াহিদ জামালগঞ্জ বাজার থেকে আব্দুস সোবানকে আটক করে। আটককৃত আব্দুস সোবান উপজেলার সাচনা বাজার ইউনিয়নের পলক গ্রামের মৃত ছমির আলীর পুত্র। জামালগঞ্জ থানা পুলিশের সূত্রে জানা যায়,জামালগঞ্জ থানার ২০০৬ সালের জিআর ১৪ মামলার আসামী ছিল সে। আদালত তাকে ১ বছরের কারাদ- প্রদান করার পর সে পলাতক ছিলো।