- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জে ২ জনকে জরিমানা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে জলাশয়ের তলদেশ শুকিয়ে অবৈধভাবে মাছ শিকারের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ আদালত পরিচালনা করা হয়। এতে ২ জনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এর নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম।
জানা যায়, সরকারি ইজারাকৃত বিল অবৈধভাবে সেলু মেশিন দিয়ে তলা শুকিয়ে মাছ শিকারের অপরাধে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাধীন মৃত আছির আলীর ছেলে মো. লুৎফুর রহমান ও একই উপজেলার মৃত মক্রম আলীর ছেলে মো. সফিক মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ (৫) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত। পরে সেচ কাজে ব্যবহৃত সেলু মেশিন জব্দ করে বিছনা গ্রামের রফিক মিয়ার জিম্মায় রাখা হয়। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আসহাদ ও জামালগঞ্জ থানার এএসআই বাদল মিয়াসহ সঙ্গীয় ফোর্স।

  • [১]