জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে ৪০ বোতল ভারতীয় অফিসার চয়েস মদসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যাক্তি হল- বিশ্বম্ভরপুর উপজেলার হাসমত আলীর ছেলে কামাল হোসেন (৩২)। থানা পুলিশ সূত্রে জানাযায়,বুধবার রাতে এস আই মাহমুদুল হাসান ও লিটন মিয়ার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিত্বে উপজেলার বেহেলী ইউনিয়নের নিতাইপুর গ্রামের সামনের রাস্তা থেকে ৪০ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ ব্যবসায়ী কামালকে গ্রেফতার করা হয়।
এবিষয়ে জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম বলেন,এ ব্যাপারে থানায় গ্রেফতারকৃত যুবককের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছে।