- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ভবন নির্মাণের স্থান নির্ধারণী সভা

জামালগঞ্জ অফিস
নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণের স্থান নির্ধারনের জন্য গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উত্তর ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রজব আলী।  ইউপি সদস্য হাবিবুর রহমানের সঞ্চালনায় গণশুনানী সভায় প্রধান অতিথি ছিলেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী। গণশুনানীতে অংশ নেন জামালগঞ্জ সদরের সাবেক ইউপি সদস্য  আ. বারিক, আব্দুস শহীদ সবর আলী, আ. খালিক, আব্দুস শহীদ তালুকদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী, জামালগঞ্জ সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গন মাধ্যম কর্মী ওয়ালী উল্লাহ সরকার, গণমাধ্যম কর্মী আব্দুল আহাদ, জাকির হোসেন, খুর্শিদ মিয়া, জামাল মিয়া, ইউপি সদস্য সোহেল আহমদ বাচ্চু, আবুল কাশেম প্রমুখ।

  • [১]