জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে। শনিবার জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মো. মেহেদী হাসান চৌধুরী রাসেল ও সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয় জামালগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের কমিটি বিগত ৬ মাসের ভিতরে কোন প্রকার দায়িত্ব পালনে পারদর্শিতার পরিচয় দিতে না পারায় কমিটি বিলুপ্ত করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি