জামালগঞ্জ ও জগন্নাথপুর প্রতিনিধি
জামালগঞ্জে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জামালগঞ্জ থানা প্রাঙ্গণে উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান করুণা সিন্ধু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম জামালগঞ্জ থানার আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন।
অফিসার ইনচার্জ (তদন্ত) মিজানুর রহমান’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত উপ মহা পুলিশ পরিদর্শক নজরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার বরকত উল্লাহ খান।
এছাড়াও সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজা আক্তার দিপু, সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন দাস, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) কানন কুমার দেবনাথ, সাচনা বাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করীম শামীম, জামালগঞ্জ উত্তর ইউপি চেয়ারম্যান রজব আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকার. জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আব্দুল মন্নান তালুকদার, উপজেলা আ.লীগ নেতা পংকজ পাল চৌধুরী, মোবারক আলী, কাজী আশরাফুজ্জামান, গণমাধ্যমকর্মী ওয়ালী উল্লাহ সরকার, জামিল আহমদ জুয়েল, ইউপি সদস্য হাবিবুর রহমান, সাবেক ইউপি সদস্য কবীর আলম, যুব লীগ নেতা আবুল কাশেম আখঞ্জী, মান্নানঘাট বাজার কমিটির সভাপতি কামরুজ্জামান মিন্টু, সংগঠক আলতাফুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
এদিকে সব ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করতে পুলিশকে সহযোগিতা করার জন্য সিলেট রেঞ্জের পুলিশ সুপার নুরুল ইসলাম আহবান জানিয়েছেন। সোমবার বিকেলে জগন্নাথপুর থানা পুলিশের উদ্যোগে আয়োজিত কমিউনিটি পুলিশিং ও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিয়ম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, ছিনতাইসহ সামাজিক অপরাধ বন্ধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। এসময় এলাকার আইনশৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করার জন্য তিনি অনুরোধ জানান।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও এসআই সাইফুল আলমের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ, জগন্নাথপুরের সার্কেল মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু মিয়া, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিন, হিন্দু কমিউনিটি নেতা সতীশ গোস্বামী।
এছাড়াও বক্তব্য রাখেন জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক আব্দুল হাই, জগন্নাথপুর কেন্দ্রীয় পূজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শশী কান্ত গোপ,উপজেলা ছাত্রলীগ নেতা সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক রুমেন আহমদ প্রমুখ।