স্টাফ রিপোর্টার
জামালগঞ্জ ও তাহিরপুর উপজেলা যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২১ মার্চ কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ ৯০ দিনে মেয়াদে এই দুই উপজেলার নতুন আহবায়ক কমিটির অনুমোদন দেন। ৯০ দিনের মধ্যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সম্মেলন সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়। দুই উপজেলা কমিটি অনুমোদনের কপি দৈনিক সুনামগঞ্জের খবরকে সরবরাহ করেছেন নতুন আহবায়ক কমিটির নেতাকর্মীরা।
জামালগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক আবুল খায়ের, যুগ্ম আহবায়ক ইকবাল আল আজাদ ও বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম চন্দ্র তালুকদার, কমিটির সদস্যরা হলেন, অ্যাড. মনি শংকর পাল, সুস্থির তালুকদার, মনসুর আল ওসমানী বাদল, নুরুল আমিন, আবুল কাশেম আখঞ্জি, শিরিন তালুকদার, মানিক মিয়া, ইমরান আলী তালুকদার, কবির হোসেন, বিপ্লব তালুকদার, মিটন সরকার, আল আমিন, রুবেল আহমেদ, হেলাল
মিয়া, ফয়সাল চৌধুরী, আফাই মিয়া, শ্যামল রায় ও খোকন মিয়া।
তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ হলেন, আহবায়ক হাফিজ উদ্দিন পলাশ, যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন ও শামায়ুন কবির, কমিটির সদস্যরা হলেন, বাবুল মিয়া, নাজমুল হুদা সংগ্রাম, মাসুক মিয়া, ফজলুল হক ফজলু, মতিউর রহমান, প্রদীপ দাস, শফিকুল ইসলাম, জাহাঙ্গীর, আ. ছাত্তার, রাজু খন্দকার, মোনায়েম হোসেন রাজু, লুৎফর জামান লাকসাম, জিয়া উদ্দিন, ইকবাল হোসেন সেলিম, শফিকুল ইসলাম, নিউটন রায়, ডা. রহমত আলী ও মানিক চান।