জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর প্রতিনিধি
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই শ্লোগানকে সামনে রেখে জামালগঞ্জে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড ও চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় জামালগঞ্জ সদর ইউনিয়নে কার্ড ও চাল বিতণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচির সদস্য সচিব ও উপজেলা খাদ্য পরির্দশক রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, থানার এসআই আনোয়ার হোসেন, সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ, ওয়ালী উল্লাহ সরকার, আকবর হোসেন,সাইফ উল্লাহ, হাবিবুর রহমান, খাদ্য বান্ধব কর্মসূচির জামালগঞ্জ সদর ইউনিয়নের ডিলার অসীত রায় চৌধুরী প্রমুখ।
উপজেলার ৫টি ইউনিয়নের সাচনা বাজারে ১১১৬ জন, ভীমখালীতে ১৫৪৫ জন,ফেনারবাঁকে ১০০০ জন,জামালগঞ্জ সদরে ১১১৭ জন,বেহেলীতে ১২৭৯ জন উপকারভোগী প্রতি মাসে ১০ টাকা কেজিতে ৩০ কেজি চাল ক্রয় করতে পারবেন। যা তদারকি কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষন করবেন।
বিশ্বম্ভরপুর
শুক্রবার বিশ্বম্ভরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির উদ্বেধন করা হয়েছে। বিকালে প্রথমে সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে, পরে মতুরকান্দি বাজারে ও পলাশ ইউপির পলাশ বাজারে আনুষ্ঠানিকভাবে উপকারভোগী জনসাধারণের মধ্যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল বিক্রি করা হয়। চাল বিক্রির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমদ মানিক, সাধারণ সম্পাদক দিলীপ কুমার বর্মন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রওশন আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুজ্জামান শাহ, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান মহিবুৃর রহমান, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, বিশ্বম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয় সাজ্জাদুর রহমান সাজু, উপজেলা খাদ্য পরিদর্শক কামরুল ইসলাম, অফিস সহকারী আব্দুল আলিম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৈয়বুর রহমান, পলাশ ইউপি আওয়ামী লীগের সভাপতি আমান উল্লাহ আমান, সলুকাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি সফর আলী, আওয়ামী লীগ নেতা মহরম আলী, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা স্বেচ্ছা সেবকলীগ নেতা অলিমান তালুকদার প্রমুখ।
জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলায় মোট ৫ হাজার ৬৯৪ জন কার্ডধারী উপকার ভোগী পরিবারের মধ্যে ৫ টি ইউনিয়নে মোট ১০ ডিলারের মাধ্যমে ১০ টাকা কেজি দামে চাল বিক্রি করা হবে। এর মধ্যে পলাশ ইউনিয়নে ৪১১ টি কার্ড, সলুকাবাদ ইউনিয়নে ১৬ শত কার্ড, ধনপুর ইউনিয়নে ৭৩৪ টি কার্ড, ফতেপুর ইউনিয়নে ১১৭৩ টি কার্ড, বাদাঘাট (দ.) ইউনিয়নে ১৬৭৬ টি কার্ড। খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধনের পর পলাশ ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধিদের আমন্ত্রনে সাবেক এমপি মতিউর রহমান ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক মত বিনিময় সভায় মিলিত হন। পলাশ ইউপি চেয়ারম্যান আব্দল কাইয়ুমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পলাশ ইউনিয়ন পরিষদে সচিবের শূন্য পদ পূরণ ও ইউনিয়ন পরিষদ ভবন সংস্কারের জন্য দাবি জানানো হয়। প্রধান অতিথি উক্ত দাবিগুলো পূরণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সহযোগীতার আশ্বাস দেন।