- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ ও বিশ্বম্ভরপুর সেমিফাইনালে

স্টাফ রিপোর্টার
জেলা প্রশাসক কাপ টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে ৩য় ও ৪র্থ দল হিসেবে সেমি ফাইনাল নিশ্চিত করেছে জামালগঞ্জ উপজেলা এবং বিশ্বম্ভরপুর উপজেলা।
জামালগঞ্জ         
উপজেলা ৬ উইকেটে তাহিরপুর উপজেলাকে এবং বিশ্বম্ভরপুর উপজেলা ১৫ রানে দিরাই উপজেলাকে পরাজিত করে।
টস জিতে তাহিরপুর উপজেলা নির্ধারিত ২০ ওভারে ৪উইকেটে ১২৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সৌরভ ৪৯, সুদয় ৩৫ রান করে দলের সংগ্রহে অবদান রাখেন। জামালগঞ্জ উপজেলার পারভেজ ৪ ওভারে ১৭ রানে ২টি উইকেট নেন।
১৩০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে জামালগঞ্জ উপজেলা স্কুল দল ৩.৫ বল এবং ৬ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয়। দলীয় অবদান জামালগঞ্জ উপজেলার সহজ জয় নিশ্চিত করে। দলের পক্ষে আবু রায়হান ২৩, সৌরভ (২) ২৬, মিনহাজুর, জুবায়ের উভয়ে ১৬ এবং সৌরভ (১) ১৫ রান করেন।
অপর ম্যাচে প্রথমে ব্যাট করে বিশ্বম্ভরপুর উপজেলা ১৯.২ ওভারে ১০১ করে। দলের পক্ষে জিসান সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়াও রায়হান ১৭, আশরাফুল ১১, সানি ৯ এবং জহিরুল ৮ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে দিরাই উপজেলা ১৮ ওভারে ৮৬ রানে অল আউট হয়ে যায়।   

  • [১]