জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ ডিগ্রি কলেজে এইচএসসি শাখায় ৫০টি আসন বৃদ্ধি করা হয়েছে। গত ১৩ জুলাই বৃহস্পতিবার
দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের এক আদেশের পর শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইডে বিষয়টি তুলে ধরা হয়েছে। জামালগঞ্জ ডিগ্রি কলেজের আসন সংখ্যা বৃদ্ধির বিষয়টিও জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিশ্চিত করেছেন।
জামালগঞ্জ ডিগ্রি কলেজ সূত্রে জানা যায়, ২০১৭-১৮ শিক্ষা বর্ষে এইচএসসি মানবিক শাখায় ৫০ টি বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে জামালগঞ্জ ডিগি কলেজে মানবিক শাখায় ২ সেকশনে ৭০০ টি, ব্যবসায় শাখায় ১৫০ ও বিজ্ঞান শাখায় ১৫০ টিসহ জামালগঞ্জ কলেজের এইচএসসির আসন সংখ্যা ১ হাজার।
জামালগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরী বলেন,‘ সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আদেশের পর শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েব সাইডে ৫০ জন শিক্ষার্থীর জন্য আসন বর্ধিত করার বিষয়টি তুলে ধরা হয়েছে।