জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ ডিগ্রি কলেজে শহীদ মিনার স্থাপনের দাবিতে মানববন্ধন ও পথসভা করেছে কলেজের সাবেক ও বর্তমান ছাত্ররা। রবিবার সকালে জামালগঞ্জ ডিগ্রি কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও পথসভায় বক্তব্য রাখেন ডিগ্রি কলেজের প্রাক্তন ছাত্র জুলফিকার চৌধুরী রানা, জামিল আহমদ জুয়েল, অঞ্জন পুরকায়স্থ, গোলাম রব্বানী আফিন্দি, কামরুল ইসলাম আলমগীর, মিহির সরকার, রতন দেবনাথ, আ: খালেক, আহমেদ জাকি,প্রবাল সিন্ধু প্রমুখ।
বর্তমান অধ্যায়নরত ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন শাওনেয়াজ অপু, নাদিম মাহমুদ, উমায়ের পাশা, ধ্রুব, ইমা তালুকদার, অয়েশা বেগম, মনি দাস, মুক্তা, রহিমা আক্তার, শ্রাবনী চৌধুরী, রনি, তন্ময়, শিপন দেবনাথ, তালহা, আমগীর হোসেন, শাকিল প্রমুখ। বক্তারা বলেন, ‘১৯৮৫ সালে জামালগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠিত হলেও কলেজের বিভিন্ন উন্নয়ন খাতে টাকা দিয়ে আসছে ছাত্রছাত্রীরা। অথচ আজো কলেজে কোন শহীদ মিনার স্থাপন করা হয়নি। বার বার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে কলেজ চত্ত্বরে শহীদ মিনার স্থাপনের দাবি জানানো হয়েছে। ক্ষমতার পালাবদলে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের এমপিরা প্রতিশ্রুতি দিলেও এ পর্যন্ত বাস্তবায়ন হচ্ছে না। পরে প্রাক্তন ও বর্তমান ছাত্ররা জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান চৌধুরীর সাথে দেখা করে দ্রুত শহীদ মিনার স্থাপনের ব্যবস্থা গ্রহণের দাবি জানান।