স্টাফ রিপোর্টার
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের গতকাল বৃহস্পতিবারে খেলায় জামালগঞ্জ থানা দল ২-১ গোলে বিশ্বম্ভরপুর থানা দলকে হারিয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটায় দিরাই থানা দল দোয়ারাবাজার থানা দলের সাথে খেলবে।
বৃহস্পতিবার খেলায় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারি পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জামালগঞ্জ থানার ওসি আবুল হাসেম, বিশ্বম্ভরপুর থানার ওসি মোল্লা মনির হোসেন, পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল।
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেমিফাইনালে উঠেছে সুনামগঞ্জ সদর, দক্ষিণ সুনামগঞ্জ, ছাতক ও জগন্নাথপুর থানা ফুটবল দল।
আগামী ২ ডিসেম্বর প্রথম সেমিফাইনালে খেলবে ছাতক থানা দল বনাম জগন্নাথপুর থানা দল। ৩ ডিসেম্বর ২য় সেমিফাইনালে খেলবে সুনামগঞ্জ সদর থানা দল বনাম দক্ষিণ সুনামগঞ্জ থানা দল। প্রতিদিন দুপুর আড়াইটায় সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে খেলা শুরু হবে।
পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সদস্য সচিব হোসেন আহমদ রাসেল জানিয়েছেন, আগামী ৮ ডিসেম্বর পুলিশ সুপার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম. এ মান্নান।