জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ প্রকাশনা পরিষদের কমিটি গঠন করা হয়েছে। শনিবার সাচ্না বাজারস্থ জামালগঞ্জ প্রকাশনা পরিষদের অস্থায়ী কার্য়ালয়ে আব্দুল আহাদের সভাপতিত্বে সাধারণ সভায় পরিষদের বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা শেষে আগামী মহান বিজয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালনে পরিষদের পক্ষ থেকে সাহিত্য প্রকাশনা প্রকাশ সহ বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে আব্দুল আহাদ কে পরিষদের সভাপতি, আলী
আক্কাস মুরাদকে সাধারণ সম্পাদক করে ১ বছর মেয়াদে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি গণমাধ্যমকর্মী অনিমেশ দাস, সহ সভাপতি, কাজী এম এম বিল্লাহ এনাম, সহ সাধারণ সম্পাদক নেহার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক এম আল-আমিন, অর্থ সম্পাদক মইনুল ইসলাম মহন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিন আলম,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বাপ্পী বর্মণ, দপ্তর সম্পাদক মনির হোসেন, সদস্য মোজাম্মেল হক স্বপন, নাসির আহম্মেদ বাশার, অমল দাস, ঝলক দাস, সাইফুল ইসলাম প্রমুখ।