জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলা ডিসএ্যাবল ডেভেলপমেন্ট সোসাইটি ডিডিএস(প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা)র কমিটি গঠন করা হয়েছে। রবিবার রাতে সংস্থার সুনামগঞ্জস্থ মল্লিকপুরের কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলার সভাপতি এম তাজুল ইসলাম (তারেক) ও সাধারণ সম্পাদক আবুল মনসুর জমসেদের যৌথ স্বাক্ষরে জামালগঞ্জ উপজেলার ৯ সদস্য বিশিষ্ট উপ-কমিটিতে ইউসুফ আলী কাজীকে সভাপতি, জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক ও ববিতা আক্তারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন-সহ-সভাপতি আব্দুর রহিম, যুগ্ম-সাধারণ সম্পাদক ইছাক আলী, অর্থ সম্পাদক আব্দুস সালাম, কার্যনির্বাহী সদস্য নাজিম উদ্দিন,লাল মিয়া,তাহিদ মিয়া প্রমূখ।