জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ প্রেসক্লাবের ২ বছর মেয়াদে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিঠি গঠন করা হয়েছে। শুক্রবার শেষ বিকেলে জামালগঞ্জ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের নির্বাচনকালীন আহবায়ক তৌহিদ চৌধুরী প্রদীপের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল সদস্যের মতামতের ভিত্তিতে ২০১৭-১৮ ইংরেজী সালের নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি নির্বাচিত করা হয়েছে অঞ্জন পুরকায়স্থ (দৈনিক ভোরের কাগজ ও সিলেটের ডাক) কে, সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে তৌহিদ চৌধুরী প্রদীপ (দৈনিক নয়াদিগন্ত ও দৈনিক জালালাবাদ) কে। কমিটিতে সহ সভাপতি পদে আকবর হোসেন (দৈনিক সংবাদ ও দৈনিক সুনামগঞ্জের খবর), যুগ্ম সাধারণ সম্পাদক পদে নিজাম নূর (দৈনিক কাজির বাজার), সাংগঠনিক সম্পাদক পদে জিয়াউর রহমান (দৈনিক শ্যামল সিলেট), কোষাধ্যক্ষ পদে মো. আখতারুজ্জামান (দৈনিক মুক্তাঙ্গন), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দিল আহমেদ (দৈনিক উত্তর পূর্ব), দপ্তর সম্পাদক পদে আবুল কালাম জাকারিয়া (দৈনিক দেশকাল) , কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন ওয়ালী উল্লাহ সরকার (দৈনিক সিলেট বানী ও দৈনিক সুনামগঞ্জের ডাক) , বাদল কৃঞ্চ দাস (দৈনিক সুনামকন্ঠ), শেরে আলম শেরু (দৈনিক পূণ্যভুমি)।