- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের নিহত দপ্তরীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের খন্ডকালীন দপ্তরী মারুফ মিয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে নিহত হওয়ায় তার পরিবার কে ১লাখ ৩০ হাজার টাকা প্রদান করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহ:বার বিকেলে মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে নিহতের মা-বাবার হাতে টাকা তুলে দেন।
এসময় জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান,সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আ: মালেক,প্রভাষক মুজিবুর রহমান,সমাজ কর্মী বাহাউদ্দিন তালুকদার,নিহতের মামা ব্যাংকার শফিকুল ইসলাম,বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

  • [১]