জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রেজাউল করিম শামীম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ. মুকিত মাষ্টার, স্বপন কুমার রায়, আ. মালিক, প্রভাষক মুজিবুর রহমান, বাহাউদ্দিন তালুকদার,
জুলফিকার চৌধুরী রানা, সহকারী প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা জামান, ক্রীড়া শিক্ষক মোস্তফা কামাল খান, সীতেশ রঞ্জন তালুকদার, জ্যোতিষ তালুকদার, তায়বুন্নেছা আফিন্দি জ্যোৎ¯œা প্রমুখ।