আকবর হোসেন, জামালগঞ্জ
জামালগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ জঙ্গিবাদ-সন্ত্রাস ও নৈরাজ্যর প্রতিবাদে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা করেছে। শনিবার সকালে জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় থেকে জঙ্গি বিরোধী র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা সংসদের সামনে মানবন্ধনে এসে মিলিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা মুক্তিযোদ্ধা সম্মেলন কক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাড. আসাদ উল্লাহ সরকারের সভাপতিত্বে আলোচনায় অনুষ্ঠিত হয়।
ডেপুটি কমান্ডার শ্রীকান্ত তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কামান্ডার আলহাজ্ব নুরুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, সহকারী কমান্ডার আলহাজ্ব মো. আব্দুস শহিদ ও মজিবুর রহমান চৌধুরী।
সভায় বক্তব্য রাখেন, জামালগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক আব্দুল হক, মক্তিযোদ্ধা রহিছ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক কাজী আশরাফুজ্জামান, যুগ্ম আহবায়ক জহিরুল হক, জামিল আহমেদ জুয়েল, ইকবাল আল আজাদ, মিজানুর রহমান প্রমুখ।