- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ সদরে কামাল, উত্তরে হানিফ বিজয়ী

স্টাফ রিপোর্টার
জামালগঞ্জের দুই ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থীর ভরাডুবি হয়েছে। জামালগঞ্জ সদরে উপজেলা কৃষক লীগের সহ সভাপতি বিদ্রোহী প্রার্থী মো. কামাল (চশমা) ৩ হাজার ৮৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. সাজ্জাদ মাহমুদ তালুকদার (আনারসা) পেয়েছেন ২ হাজার ৫৫৯ ভোট।
এদিকে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হানিফ মিয়া (ঘোড়া), তিনি পেয়েছেন ৩ হাজার ২৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এম. নবী হোসেন পেয়েছেন ২ হাজার ৮৩০ ভোট।
উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ের তথ্য অনুযায়ী ২নং জামালগঞ্জ সদর ইউনিয়নে ২০ হাজার ৬৯৩ জন এবং ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে ১৬ হাজার ৮৯৬ জন ভোটার ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোটাধিকার প্রয়োগ করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব ফলাফল নিশ্চিত করেছেন।

  • [১]