জামালগঞ্জ অফিস
মোয়াদোর্ত্তীন জামালগঞ্জ সদর ও নবগঠিত জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদে দ্রুত নির্বাচন ও প্রশাসক নিয়োগের দাবিতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছের এলাকাবাসী ও বর্তমান পরিষদের সদস্য বৃন্দ। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক বরাবরে জামালগঞ্জ সদর ও নবগঠিত উত্তর ইউনিয়নের পক্ষে জামালগঞ্জ সদরের আ.লীগের প্রার্থী জামিল আহমদ জুয়েল, সদর ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোবারক আলী তালুকদার, সদরের প্রার্থী জালাল মিয়া, উত্তরের খন্দকার মুজিবুর রহমান, রজব আলী, সদর ইউনিয়নের ইউপি সদস্য আলী আক্কাছ মুরাদ, আবুল কালাম (কালা মিয়া), জিয়াউর রহমান।