- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান মোহনের উপর হামলা

জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুল আলম মোহনের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেছে স্থানীয় নয়াহালটের যুবকরা। আঘাতে চেয়ারম্যানের ফয়জুল আলম মোহনের বাম চোখ জখম হয়েছে। আহত ফয়জুল আলম মোহনকে প্রথমে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই রির্পোট লেখা পর্যন্ত চেয়ারম্যান ফয়জুল আলম মোহন সিলেটে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। জানা যায়, বুধবার দুপুরে ফয়জুল আলম মোহন উপজেলা পরিষদের কম্পাউন্ডের ভিতর তার বাসার সামনে দাঁড়িয়ে কথা বলার সময় স্থানীয় নয়াহালট গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে সজিবুর রহমানের সাথে কথা কাটাকাটি হয়। এই ঘটনার জের ধরে সজিব ও তার অন্যান্য ভাইয়েরা এসে চেয়ারম্যান ফয়জুল আলম মোহনকে এলোপাথাড়ি মারধর ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
জামালগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, সদর ইউপি চেয়ারম্যানের বাসার সামনে দিয়ে কয়েকবার মোটর সাইকেল নিয়ে যাতায়াত করায় চেয়ারম্যান সজিবুর রহমানকে নিষেধ করলে সজিব চেয়ারম্যানের সাথে কথা কাটাকাটি করে। এর জের ধরে সজিব ও তার ভাইয়েরা এসে চেয়ারম্যানকে মারধর ও ছুরিকাঘাত করে। এই ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে । আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।      

  • [১]