জামালগঞ্জ অফিস
জামালগঞ্জ সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় স্বেচ্ছাসেবক লীগের অস্থায়ী কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আনফর আলী টুকু। যুগ্ম আহ্বায়ক আমান উল্লাহ ও আলমগীর কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম শামীম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান। সম্মেলনে যুবলীগ নেতা বদিউজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক বিধান রায়, মনির হোসেন মনির, শাহাব উদ্দিন চৌধুরী, নজরুল ইসলাম, গোলাম হাসান আফিন্দি তাপস, পিকলু রায়, আব্দুল হান্নান, রুবেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সোহেল মিয়াকে আহ্বায়ক, আব্দুস সালাম, কাওছার আলম, সানোয়ার হোসেন, হুমায়ূন কবির, মনির হোসেনকে যুগ্ম আহ্বায়ক ও কামাল পাশাকে সিনিয়র সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।