জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জ উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ^জিত দেব। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রাণী তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জামালগঞ্জ থানার এসআই মাসুদ আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলা উদ্দিন।
অনুষ্ঠানে বিনামূল্যে (উপসি ও হাইব্রীড) বীজ উপজেলার ছয়টি ইউনিয়নে চার হাজার ক্ষুদ্র কৃষক ও তিন হাজার ছয়শত প্রান্তিক কৃষককে সার ও বীজ বিতরণ করা হয়।
এছাড়াও জামালগঞ্জ উপজেলা আমন ফসল কেটে ঘরে তোলার জন্য ভর্তুকি মূল্যে চারজন কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।