- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জামালঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
জামালঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ওয়ার্ড সভা সোমবার দুপুরে স্থানীয় রামপুর কমিউনিটি ক্লিনিকে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ওয়ার্ডের ইউপি সদস্য রবীন্দ্র কুমার দাসের সভাপতিত্বে ও ঢাকার আহছানিয়া মিশনের ইউনিয়ন ফেসিলেটেটর রনজু মিয়ার পরিচালনায় ওয়ার্ড সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব মো. নুরুল আমিন, স্থানীয় সংরক্ষিত আসনের ইউপি সদস্যা আয়েশা আক্তার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিদ্যুৎ জ্যোতি চক্রবর্তী, সিলেট এইডেড উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সমির কান্তি পুরকায়স্থ, স্বাস্থ্য সহকারি আঞ্জুমানারা পারভীন, কেয়ারের কমিউনিটি স্বাস্থ্যকর্মী সঙ্গিতা বৈদ্যসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা প্রকল্প বাচাইয়ে নারী বান্ধব উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে সবার প্রতি অনুরোধ জানান। এছাড়ায় সভায় ওয়ার্ডবাসী জামালগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জুল আলম মোহনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

  • [১]