- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জাসদ’র সদর উপজেলা কমিটি গঠন

বিদ্যুৎ কুমার দেব কে সভাপতি এবং শামিম আহমদকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা জাসদ’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার শহরের উকিল পাড়াস্থ জাসদ কার্যালয়ে এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন অ্যাড. রুহুল তুহিন।
সভায় উপস্থিত ছিলেন, জেলা জাসদ সভাপতি আতম সালেহ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহিন হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. নুর হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক প্রীতেশ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক মঞ্জুর আহমদ, ডা. আমিরুল  
হক, সুমন দাস  প্রমুখ।
সভায় বক্তারা, হাওরের বাঁধ দুর্নীতির দায়ে জড়িততের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দবি জানান। না হলে জাসদ সুনামগঞ্জের সর্বস্থরের মানুষদের নিয়ে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।
বক্তারা বলেন, দেশ হতে চিরতরে দুর্নীতি, সাম্প্রদায়িক, জঙ্গিবাদ, শোষণমুক্ত ও ধর্মভিত্তিক রাজনীতি মুক্ত আধুনিক সমাজ বিনির্মাণের দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]